মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় রবিউল ইসলাম রবিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধারে করছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিন প্রায়শই তার পরিবারের কাছ থেকে টাকাসহ বিভিন্ন জিনিসের আবদার করতো। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকতো। সোমবার (২৫ এপ্রিল) রাতে রবিন ৫ হাজার টাকা আবদার করলে তার বাবা তাকে শাষণ করেন। মঙ্গলবার সকালে নিজ বাসার নির্মাণাধীন সিঁড়ির রডের সঙ্গে রবিনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। টাকা না দিয়ে শাষণ করায় অভিযানে রবিন আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারনা।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবরে পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host