বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কালীগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৬:১৯ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে পাশ্ববর্তি বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যায় বড় ভাই ফজলুর রহমান। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা:তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host