বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-১

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৬:১৪ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি:  মঙ্গলবার(২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় নামক স্থানে ঢাকাগামী রয়েল পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-২০৮৪) একটি বাস ভ্যান গাড়ীকে পিছন থেকে চাপা দিলে ভ্যান চালক ও এক মহিলা যাত্রীসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক পরিবহনটিকে জনতা আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহতরা হলো রুবিয়া বেগম(৫৫), স্বামী- মৃত পাঁচু শেখ, বাড়ী মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামে। অপর নিহত ভ্যান চালকের নাম কামাল শেখ (৬৫), পিতা চেনির উদ্দিন, বাড়ী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে। আহত ব্যক্তির নাম আ. মান্নান মৃধা, পিতা- মৃত আইনউদ্দিন মৃধা, বাড়ী পৌরসভার মেছড়দিয়া গ্রামে। ভ্যান গাড়ীটি তিনজন যাত্রী নিয়ে মধুখালী বাজার থেকে মেছড়দিয়া গ্রামে যাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host