সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকূপা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

 রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্বে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এস আই আমিরউজ্জামান, এস আই সাজ্জাদুর রহমান ,এস আই গিয়াস উদ্দিন, এস আই ইদ্রিস আলী উপজেলার আলফাপুর, শ্রীরামপুর,রামচন্দ্রপুর,কবিরপুর ও ধাওড়া গ্রামে অভিযান চালায়। এসময় আলফাপুর গ্রাম থেকে নিয়মিত মামলায় ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো, আলফাপুর গ্রামের বাচ্চু লস্কার, জিন্নাহ মিয়া (৪৫), মোঃ জামির মোল্লা (৪০), আব্দুর রহমান মোল্লা (৩৫), বক্কার মোল্লা (৫০), মোয়াজ্জেন মোল্লা (৪৫), লুৎফর মোল্লা (৩০) ও শাহিন মোল্লা (৩৫) এবং ১৫১ ধারায় মোঃ রনি ওরফে হৃদয় নামে একজনকে ভাটই বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া ওয়ারেন্ট ভুক্ত আসামী কবিরপুর গ্রামের রাজু শেখ, ধাওড়া গ্রামের রফিক মোল্যা,রামচন্দ্রপুর গ্রামের কাবিল হোসেন, শ্রীরামপুর গ্রামের ফজলুর রহমান ও তার স্ত্রী মোছাঃ মালিকুন বেগম এবং রামচন্দ্রপুর গ্রামের কুয়া বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসকে গ্রেফতার করে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host