মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হরিণাকুণ্ডুতে জরাজীর্ণ সেতুতে ঝুকি নিয়ে চলছে পণ্য পারাপার, দ্রুত নির্মাণের দাবি

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৬:১০ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ড চারাতলা – কাতলামারী- হলিধানী সড়কের ঘোড়াগাছা হাইস্কুল সংলগ্ন নবগঙ্গা নদীর উপরের সেতুটির জরাজীর্ণ অবস্থা, পাটাতন ভেঙ্গে গর্তে পরিনত হয়েছে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চলাচল ও পণ্য পারাপার। সেতুটি দীর্ঘ দিন আগে নির্মিত হওয়ায় বেশ কয়েক জায়গায় জরাজীর্ণ ও ফাটলের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে দুপারের স্কুল ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত। এই সেতু হরিনাকুন্ডু ও ঝিনাইদহ সদর উপজেলার মানুষের মধ্যে সামাজিক বন্ধন, আর্থিক ও শিক্ষা অর্জনের সেতু বন্ধন তৈরি করেছে। তাছাড়া এই সেতু দিয়ে হরিনাকুন্ডু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝিনাইদহ শহরে ও সদর উপজেলার ডাকবাংলা, বৈডাঙ্গা, হলিধানী ও নগর নগরবাথান বাজারসহ বিভিন্ন বাজারে তাদের উৎপাদিত ও ব্যবসায়ের ধান, পান ও কলাসহ নানা কৃষি পণ্য পরিবহন করে বাজারজাত করে। সেতুটি ভেঙ্গে গেলে এলাকার কৃষক ছাত্র ছাত্রী ও ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তির শিকার হবে।
হরিনাকুন্ডু এলজিইডি অফিসসূত্রে জানা যায় ১৯৮৬ সালে ৫৫.৫মিটার লম্বা নবগঙ্গা নদীর উপরে প্রায় ৮১লাখ টাকা ব্যয়ে তৎকালীন এই গার্টার সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও আর কখনো এই সেতুর সংস্কার করা হয়নি ফলে সেতুটির পাটাতনে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। খুব দ্রুত সংস্কার না করলে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী এম ডি রাকিবুল ইসলাম বলেন আমরা সেতুটির সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই আশা করছি পাশ হয়ে আসবে, তখন আমরা সংস্কার বা নির্মাণ কাজ শুরু করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host