বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অ্যাসাঞ্জকে আমেরিকায় পাঠানোর নির্দেশ দিল ব্রিটেনের সুপ্রিম কোর্ট

Reporter Name
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৬:৫৫ অপরাহ্ন

জুলিয়ানের মামলা এই আদালতে দীর্ঘদিন ধরে চলেছিল। আর এই সিদ্ধান্তের ফলে এই দীর্ঘ চলা মামলায় ইতি পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকায় ফেরত পাঠানোর নির্দেশ দিল ব্রিটেনের একটি আদালত। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেল নেবেন বলেও আদালত জানিয়েছে। যদিও জুলিয়ানের আইনজীবীরা সিদ্ধান্ত গ্রহণের ১৪ দিনের মধ্যে নতুন করে আবেদন করতে পারেন বলেও জানিয়েছে এই আদালত।

আমেরিকার নেতৃত্বে ইরাক ও আফগানিস্তানে হওয়া সঙ্ঘাত সংক্রান্ত পাঁচ লক্ষ গোপন সামরিক ফাইল ফাঁস করার অভিযোগ উঠেছিল জুলিয়ানের বিরুদ্ধে। এই কারণে আমেরিকাতে তাঁকে অপরাধীও ঘোষণা করা হয়। না। আমেরিকা ফিরলে তাঁর যাবজ্জীবন কারাদন্ড হতে পারে বলেও মনে করা হচ্ছে।

জুলিয়ানের মামলা এই আদালতে দীর্ঘদিন ধরে চলেছিল। আর এই সিদ্ধান্তের ফলে এই দীর্ঘ চলা মামলায় ইতি পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

এই সিদ্ধান্ত নিয়ে প্রীতির কাছে আবেদন জানাবেন বলেও জুলিয়েনের আইনজীবীরা জানিয়েছেন।জুলিয়ানের আইনি পরামর্শদাতা সংস্থা বার্নবার্গ পিয়ার্স সলিসিটরস গত মাসে এক বিবৃতিতে জানিয়েছিল, জুলিয়ান এর আগে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্টের কাছে আবেদন জানাননি।গত মাসে জুলিয়ানকে আমেরিকায় ফেরত পাঠানোর আবেদনের বিরুদ্ধে পাল্টা আবেদন করার অনুমতি পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host