মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কারাগারে পলাশবাড়ীর সাংবাদিক রতন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১:৪৬ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ডিজাটাল নিরাপত্তা আইনের মামলায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন কারাগারে পাঠিয়েছে আদালত। ১৯ এপ্রিল মঙ্গলবার রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়,গত বছর ৩ মার্চ ২০২০ ইং তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং – ৫ দায়ের করেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু৷ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন ও শ্রমিকলীগ নেতা সরোয়ার কবির মজনু কে জড়িয়ে ফেসবুকে সম্মানহানি কর পোস্ট দেওয়ায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়৷ গাইবান্ধা ম্যাজিস্টেট আদালত হতে মামলাটি রংপুর সাইবার ট্রাইবুনালে আদালতে সিটি ২৩/২২ বিচার কার্য চলমান রয়েছে৷
সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবী  খন্দকার শফিকুর রহমান জানান,সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে সিটি ২৩/২২ মামলার
ধার্য তারিখ, সিআর শুনানি,জামিন শুনানীর দিনছিলো। দীর্ঘ সময় আদালতে শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক চাঁদনী বাজার, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি। তিনি পলাশবাড়ীর পৌর শহরে উদয়সাগর গ্রামের সাংবাদিক নুরুল ইসলামের ছেলে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host