মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের সীমান্তের কালজানি নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৫:১৪ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সীমান্ত লাগোয়া ভূরুঙ্গামারী উপজেলার কালজানী নদীতে গোসল করার সময় ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ঐ যুবকের নাম নাজমুল (২০)। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর পুত্র বলে জানা গেছে।
নিখোঁজ ওই যুবকের ভাই নাছির জানান, গতশুক্রবার দিবাগত মধ্যরাতে নাজমুল দুই বন্ধুকে সাথে নিয়ে  কালজানী নদীর পাড়ে বসেছিল। এসময় সীমান্ত প্রহরার দায়িত্বে থাকা বিজিবি’র একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যায় এবং নাজমুলসহ অন্যজন কালজানি নদীতে ঝাঁপ দেয়। এরপর নদীতে ঝাঁপ দেয়া দু’জনের একজন তীরে উঠতে পারলেও এরিপোর্ট লেখার সময় পর্যন্ত নাজমুলের কোন খোঁজ মেলেনি।
শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। আসন্ন ঈদুল ফিতরের পূর্বমুহূর্তে পুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান ঐ যুবকের  পিতা ও মাতা।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাজমুল  এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host