শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পলাশবাড়ীতে হ্যান্ডিক্রাফট কোম্পানি খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারনা,থানায় মামলা গ্রেফতার-২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৫:১৩ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হ্যান্ডিক্রাফট কোম্পানি খুলে প্রতারনার মাধ্যমে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১১’জনের নামে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে,এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন।
প্রতারনার স্বীকার প্রায় ৪’শতাধিক মহিলার মধ্যে পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের জেলারুল ইসলামের স্ত্রী মনজুরি বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা নং-জিআর ২৩/২০২২ দায়ের করেন।
এজাহার সুত্রে জানাযায় বগুড়া জেলার শেরপুর উপজেলার সাত পারিয়া গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে উত্তম কুমার একই গ্রামের ইউসুব আলীর ছেলে হাসান আলী,ডিএমপি ঢাকা বাড়ীধারা এলাকার জহির হোসেন,পলাশবাড়ী উপজেলার শিবরামপুর গ্রামের গ্রামের আজিজার রহমানের ছেলে শরিকুল ইসলাম,তার স্ত্রী সাদিয়া আকতার সাথী, দুলা মিয়ার কন্যা আশা মনি, সোবহানের পুত্র সবুজ মিয়া,বগুরা জেলার শেরপুর উপজেলার বাগারা গ্রামের হাতেম পিতা অজ্ঞাত, ইসমাইল পিতা অজ্ঞাত, পাচগুলি গ্রামের হাতেম রাজু মিয়ার ছেলে আরজুল্যা ও রফিকুল ইসলামের স্ত্রী এলিজা বেগম এজাহার নামীয় ১১’জন আসামী যোগসাজশ করে হ্যান্ডিক্রাফট নামক কোম্পানি খুলে মাসিক ২৬শ’ টাকা বেতনে ৪শ’ নারী শ্রমিককে নিয়োগ পত্র প্রদান করেন।
৪শ’ শ্রমিক ২’মাস উক্ত কোম্পানিতে কাজ করলেও কোন বেতন না দিয়ে আসামীরা গা ঢাকা দেয়,পরে উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের সহায়তা কামনা করে।
মামলা দায়েরের পর পুলিশ উত্তম কুমার ও হাসান আলী নামের দুই আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ মামলায় দুইজন কে গ্রেফতার করা হয়েছে, অপর আসামিদের গ্রেফতার করার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host