শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে নারীর মরদেহ উদ্ধার

পি কে অলোক
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় ফরিদা বেগম নামের (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে গামছা বাঁধা ও বালিশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। রবিবার সকালে ওই নারীর ঘরে তালা দেয়া দেখে স্থানীয়রা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খাটের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিক ভাবে তা জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানান, ওই নারীকে শুক্রবার রাতে সর্বশেষ দেখা গেছে। এরপর তাঁকে আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। তিনি বাড়ীতে একা বসবাস করতেন। নিহত ফরিদা বেগম উক্ত গ্রামের মৃত সরদার রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বা হত্যার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host