মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বেনাপোলে ৫ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে ছাই

Reporter Name
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৩:১৫ অপরাহ্ন

বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে সেহেরির সময় আগুনের সুত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সেহেরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানোর আগেই বন্দরে ৩৮নং শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে যায়।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পণ্যচালানটি বুধবার ভারত থেকে ৫টি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি।

উল্লেখ্য, ৫ মাস আগে ব্লিচিং ভর্তি অনুরূপ ভারতীয় একটি ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের দাবি ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসাতে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host