রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যাদবপুর মাঝপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকন্ডের ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাদবপুর গ্রামে নিহতের ১০ বছরের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ এবং একই গ্রামের লুৎফর রহমানের ১৩ বছরের ছেলে সোহানুর রহমান সোহান ফুটবল খেলছিল। এসময় এই ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বেলা একটার দিকে সোহানের পিতা লুৎফর রহমান (৪৬) বাঁশের লাঠি হাতে নিয়ে শিশু জিহাদকে মারার জন্য ধাওয়া করেন। এ সময় সন্তানকে বাঁচাতে সিফাতের পিতা রবিউল ইসলাম তাদের সামনে যান।
এ অবস্থায় স্থানীয় খলিল মূল্লার বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছালে রবিউল ইসলামের সঙ্গে লুৎফর রহমানের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে লুৎফর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড়ে ও পিঠে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে রবিউলকে বাড়িতে নিয়ে মাথায় পানি দিতে থাকেন। অবস্থার অবনতি হলে স্থানীয় যাদবপুর বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন উনি অনেক আগেই মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং মরদেহ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং পোষ্ট মর্টেমেরে জন্য ঝিনাইদহ মর্গে পাঠান হবে বলে জানান। এছাড়া অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও অবহিত করেণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host