বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনের একটি সিমেন্ট বোঝাই ট্রাককে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান।এসময় বাসের আরও পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান জানান, ঘন কুয়াশা ও বাসের উচ্চ গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host