বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাশেদ খান বিএনপিতে যোগ দিলেন

এন এস বি ডেস্ক:
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২২ অপরাহ্ন

এন এস বি ডেস্ক:  বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য তাকে মনোনয়ন দেয়া হচ্ছে।’এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাইউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host