এনএসবি ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে শনিবার পর্যন্ত ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়।এর আগে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।
The Cricbet999login process was pretty smooth. Straight to the point and I appreciate that. See what all the fuss is about cricbet999login.
I’m starting to use i88bet more and more. Their platform is top quality. Good promotions and offers. Check out i88bet
Trying out New8 platform. Everything looks very modern and slick! Will report back how it performs. Consider new8 if you want a change of scenery over at new8