বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পি কে অলোক
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া-বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষকের করুন মুত্যু হয়েছে। নিহত কৃষক উক্ত গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host