মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:২২ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। ২০ আগস্ট রাতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশে থানার এস,আই, আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে আদিতমারী থানাধীন মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চর গোবর্দ্ধন এলাকায় নৌকা দিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে পলাতক আসামি ১। রিপন মিয়া(২৮), পিতা-সাদেকুল ইসলাম, সাং-কালমাটি, থানা ও জেলা-লালমনিরহাট, ২। মোঃ এরশাদ(৩৮), পিতা-আব্দুল জব্বার, সাং-চর গোবর্ন্ধন, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট  ৩। অজ্ঞাতনামা একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত নৌকা এবং ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ৯০ বোতল ফেন্সিডিল ও আসামিদের বব্যবহৃত নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা হয়েছে যাহার নং ১৪ তাং ২১/০৮/২৩ইং ধারা- ২০১৮ সালের মাদক দ্রব‍্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ) রুজু হয়েছে । আদিতমারী থানা  অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক এই প্রতিনিধিকে জানায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা নদীর চর গোবর্ধন এলাকার নৌকা দিয়ে মাদক পাচার করার সময় মাদক ব্যবসায়ীগণ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host