মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহ পৌরসভায় ১১৯ কোটি ৩০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এই উন্মক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। নতুন অর্থ বছরে নতুন কোন করারোপ ছাড়াই ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদের সঞ্চালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এবং পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদসহ অন্যান্য কাউন্সিল ও সম্মানিত অতিথিবৃন্দ।
বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তবর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবীর ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উন্নয়ন খাতে ৮০ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৮’শ৯০ টাকা আয় এবং ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৬শ টাকা। বছর শেষে উদ্বৃত্ব থাকবে ১ কোটি ৬৬ হাজার ৯শ’৫৪টাকা।
বাজেট সভায় পৌর মেয়র সাংবাদিক ও পৌরবাসীর বিভিন্ন প্রশ্ন ও সু পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host