বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফলাফল যাই হোক মেনে নেব: আওয়ামী লীগ প্রার্থী খালেক

Reporter Name
Update : সোমবার, ১২ জুন, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এসময় ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানান তিনি।  আজ সকাল সোয়া ৯টায় নগরীর ২২ নম্বর ওয়ার্ডে পাইনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।
তালুকদার আব্দুল খালেক বলেন, অতীতের ভোটেও জনগণের রায় মেনে নিয়েছি, আজও মেনে নেব। এই মানসিকতা আমার আছে।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু। কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখছি। আশা করছি দুপুরের মধ্যেই ৬০ থেকে ৬৫ ভাগ ভোটগ্রহণ হবে।

সকাল ৮টায় শিল্প নগরী খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। যা নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন মনিটর করছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host