শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যা মামলার রহস্য উম্মোচন প্রধান পরিকল্পনাকারী গ্রেপ্তার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬:০১ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদরে পোড়াহাটী ইউনিয়নের চাপড়ি মাঠে ইজিবাইক চালক সাখাওয়াত হোসেনের হত্যা মামলায় রহস্য উম্মোচন এবং প্রধান পরিকল্পনাকারী জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ মে) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত আসামী জসিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত শরিফুল হকের মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানায়, গত ১৫ মে রাতে সদর উপজেলার চাপড়ি গ্রামের মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। এতে ৩ থেকে ৫ জন জড়িত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এর সাথে জড়িত অন্যদেরকেও শনাক্ত করা হয়েছে। তাদেরও দ্রুতই গ্রেফতার কা হবে বলে পুলিশ সুপার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host