মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়ন হবে যেভাবে

Reporter Name
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ১:২৯ অপরাহ্ন

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ই জুন থেকে ষান্মাসিকের সামষ্টিক মূল্যায়ন শুরু হয়ে চলবে ১৮ই জুন পর্যন্ত।সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ৭ই জুন বাংলা, ৮ই জুন ইংরেজি, ১০ই জুন গণিত, ১১ই জুন বিজ্ঞান, ১২ই জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ১৩ই জুন ডিজিটাল প্রযুক্তি, ১৪ই জুন জীবন ও জীবিকা, ১৫ই জুন স্বাস্থ্য সুরক্ষা, ১৭ই জুন ধর্ম ও ১৮ই জুন শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন হবে। আর সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ৭ই জুন ডিজিটাল প্রযুক্তি, ৮ই জুন জীবন ও জীবিকা, ১০ই জুন স্বাস্থ্য সুরক্ষা, ১১ই জুন ধর্ম, ১২ই জুন শিল্প ও সংস্কৃতি, ১৩ই জুন বাংলা, ১৪ই জুন ইংরেজি, ১৫ই জুন গণিত, ১৭ই জুন বিজ্ঞান ও ১৮ই জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host