রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ১জনের মূত্যু

পি কে অলোক
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ক্ষেতে কাজ করার সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নুর ইসলাম (৬০) নামের একজন দিনমজুরের করুন মূত্যু হয়েছে। তিনি লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কোমরা গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) আখক্ষেতে নুর ইসলাম কাজ করছিলেন। দুপুরে আখক্ষেতের পাশে ধানক্ষেতে দেওয়া ইঁদুর মারার ফাঁদে অসাবধনাতাবশত বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোহতেশাম আরা জানান, ওই দিন মজুরকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনেরা। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার অগেই মারা গেছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host