বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ইরান বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:০৬ অপরাহ্ন

বাংলাদেশ সফররত ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পরমাণুবিষয়ক আলোচক আলী বাঘেরি কানি জানিয়েছেন, জ্বালানিসহ যেকোনো দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।

বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিশ্চিত করতে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা চায় ইরান।


বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলী বাঘেরি কানি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই–ইরান এটা বারবারই প্রমাণ করেছে।

আলী বাঘেরি বলেন, বিশ্ববাজারে ইরানি তেলের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য করতে হিমশিম খাচ্ছে ইরান।


আপনার মতামত লিখুন :

One response to “ইরান বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.com/register?ref=QCGZMHR6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host