দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে বেসরকারিভাবে জ্বালানি আমদানির চিন্তা করছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে জ্বালানি বিভাগকে নির্দেশনাও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির এসব কাজে প্রমাণিত হয় তারা সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করতে পারেনি। এই পথ থেকে বিএনপি যত দিনে বের হতে না পারবে, তত দিনে তাদের মঙ্গল হবে না।
রোববার (১১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি সমাবেশের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে গিয়ে নিজেরাই পদত্যাগ করেছে।
এই পদত্যাগের মধ্য দিয়ে সংসদের কোনো ক্ষতি হবে না। এই পদত্যাগের ফলে বিএনপির ক্ষতি হবে। সাত সংসদ সদস্য পদত্যাগ করায় এখানে নিয়মানুযায়ী উপনির্বাচন হবে। এতে বিএনপি সংসদে কথা বলার সুযোগ হারাবে।
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনে বিএনপির সারাদেশে গণমেছিল ডাকা দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই জেষ্ঠ্য নেতা।
তথ্যমন্ত্রী বলেন, সমাবেশে ১০ লাখ মানুষের ঘোষণা দিয়ে একটি গরুর হাটে সমাবেশ করেছে বিএনপি, যেখানে ১০ থেকে ২০ হাজারের মানুষের বেশি ধরে না।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের নানা কথাবার্তায় সরকার কোনো চাপ মনে করছে না জানিয়ে তিনি বলেন, কূটনীতিকরা আওয়ামী লীগকে সরকারে বসায়নি। কূটনীতিকদের জেনেভা কনভেনশন মেনেই কথা বলা উচিত।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/register?ref=IXBIAFVY