শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

‘যুক্তরাষ্ট্র আসলেই মহাশয়তান রাষ্ট্র’

Reporter Name
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৮:৪১ অপরাহ্ন

ইরানের সরকারি হেফাজতে মাহসা আমিনি নামে এক নারীর মৃত্যুর পর দেশজুড়ে চলা বিক্ষোভকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (১৬ অক্টোবর) এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সমর্থনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জো বাইডেনের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা উসকে দেওয়ার’ অভিযোগ  করেছেন। সূত্র: ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি, আল জাজিরা।

 
রাইসি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পাশাপাশি অন্য দেশ ধ্বংসের উসকানি দিচ্ছে। এ সময় ইরানের ইসলামি আন্দোলনের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একটি মন্তব্য উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র আসলেই মহাশয়তান’। রাইসি আরও বলেন, ‘জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবিলা করতে হবে’।

রাইসি মার্কিন যুক্তরাষ্ট্রকে অতীতে ইরানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করে বলেন, ‘সামরিকীকরণ এবং নিষেধাজ্ঞায় ব্যর্থতার কারণে, ওয়াশিংটন এবং তার মিত্ররা ইরানকে অস্থিতিশীল করার ব্যর্থ নীতি অবলম্বন করেছে।’
 
শুক্রবার বাইডেন জানান, আমরা ইরানের সাহসী নারীদের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, ইরানে জেগেছে তা আমাকে স্তম্ভিত করেছে। 
 
এর আগে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ৬ অক্টোবর ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এ ছাড়া মার্কিন ট্রেজারি গত মাসে ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host