বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে নসিমনের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:৪৬ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে শংকর কুমার সরকার (৩০) নামের এক ফার্নিচার মিস্ত্রি নিহত হয়েছে। সকালে শৈলমারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর সদর উপজেলার ধোপাবিলা গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ধোপাবিলা গ্রামের নিজ বাড়ী থেকে মোটরসাইকেলে শৈলমারী বাজারে যাচ্ছিল ফার্নিচার মিস্ত্রি শংকর কুমার। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host