বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৭:০১ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদসহ ৩ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ও ২ শিক্ষার্থীকে আহতের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থী ও নিহত-আহতদের পরিবারের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে আহত জিএস সজীব আহমেদ, নিহত ভিপি মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, স্ত্রী সুমি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, গত ৭ অক্টোবর রাতে দুর্ঘটনায় নয় পরিকল্পিতভাবে ভিপি মুরাদসহ ছাত্রলীগ নেতা তৌহিদ ও সমরেশ বিশ্বাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তারা।
বুধবার বিকেলে নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত করে আদালতে মামলা দায়ের করে মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host