শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় ৫০ শতক জমির কলাগাছ কেটে দিল দূর্বৃত্তরা

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১:৪১ অপরাহ্ন

রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে ৫০ শতক জমির প্রায় ৭’শ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে মাসুদ মোল্লার জমিতে একলাগাছ কাটার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যক্তির দাবি, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছেবলে তিনি জানান।

জানা যায়, উপজেলার দামুকদিয়া গ্রামের কৃষক মাসুদ মোল্লা ৫০ শতক জমিতে প্রায় ৭ শ’ কলাগাছ লাগান । গাছগুলো কলা ধরার শেষ পর্যায়ে ছিল কিন্তু শুক্রবার রাতে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কলাগাছগুলো এমনভাবে মাঝখান থেকে কেটেছে তাতে আর কলা ধরার উপায় নেই । জমিতে কলাগাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে আছে। কে বা কাহারা এই কলাগাছ কেটে দিয়েছে তা এখনো জানা যাইনি। তবে শত্রুতাবশত প্রতিপক্ষের কেউ এ কাজ করতে পারে বলে সবার ধারণা।

কৃষক মাসুদ মোল্লা বলেন, আজ সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের প্রায় ৭’শ কলা গাছের সবই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার মাথায় হাত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। রাতের আধারে কলা গাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host