বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ডুমুরিয়ায় শিক্ষামূলক সংগঠন নবজাগরণ’র আত্মপ্রকাশ

Reporter Name
Update : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ২:৪০ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এলাকার সফল অভিভাবক এ এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহ-সুপারিনটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সরদার বিল্লাল হোসেন, আসমাউল হুসনা, সনৎ কুমার মন্ডল, মাইদুল ইসলাম মুকুল, এ এম মুকিবুজ্জামান, এ এমন ফয়সাল প্রমূখ। আলোচনার একপর্যায়ে নৈতিক অবক্ষয় রোধ ও সন্তানদের লেখা পড়ায় মনোযোগী করার প্রচেষ্টার লক্ষ্যে ‘নবজাগরণ’ নামে একটি শিক্ষা মূলক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। শেষে মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জীকে আহ্বায়ক ও এ এমন ফয়সালকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host