রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলা থেকে মুক্তিপন দাবীকারী ৫ অপহরণকারী আটক

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫:৪৩ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলা থেকে অপহরনকৃত দুই কিশোরকে উদ্ধার পূর্বক সহ ৫ অপহরনকারীকে বৃহস্পতিবার দিবাগত রাতে নজিপুর সরদারপাড়া মোড়ের একটি ভাড়া বাসা হতে আটক করেছে সাপাহার থানা পুলিশ।

আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (৩০), নজিপুর পলি পাড়ার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান রোকন (২৪), নজিপুর মাদ্রাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০), দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ৫ অক্টোবর বিকাল আনুঃ সোয়া ৫ টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনে রাস্তার দিয়ে সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (১৬) কে অজ্ঞাতনামা ৭/৮ জন অপহরণকারী একটি সাদা মাইক্রোতে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত মারুফের পিতার কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। এসময় অপহরনকারীদের কথা মত করে দুইটি মোবাইলে ৫ হাজার করে ১০ হাজার টাকা পাঠিয়েও দেয় রমজান আলী। পরে এ বিষয়ে সাপাহার থানায় মারুফের পিতা রমজান আলী অভিযোগ দায়ের করলে অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ গাজিউর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় সাপাহার থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া মোড়ের একটি ভাড়া বাসা হতে অপহরনকৃত দুই কিশোর কে উদ্ধার পূর্বক অপহরণকারী ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host