শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের ১০ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহান খান (এমপি) সাবেক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমন্নয়ক রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন শফিক,এ্যাডভোটেক হুসনে আরা লুৎফা ডালিয়া (সাবেক এমপি) সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,জাকির হোসেন (এমপি) প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মোঃ জাফর আলী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা।
নির্বাচন ছাড়াই সমঝোতার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারকে পুনরায় সভাপতি ও নবাগত হুমায়ুন কবির ছক্কু (চেয়ারম্যান)কে সাধারণ সম্পাদক করে রাত ১ টায় আগামী তিন বছরের জন্য এই কমিটি  ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি শাজাহান খান বলেন,সকল বেঁধাবেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ ছাড়া কোন বিকল্প নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host