শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সৎ মেয়ের সঙ্গে গোপনে সন্তান জন্মদান

Reporter Name
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১:২৫ অপরাহ্ন

৩৫ বছরের সৎ মেয়ের সঙ্গে সন্তান জন্ম দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের পিতা এরোল মাস্ক। ২০১৯ সালে ওই সন্তানের জন্ম হয়। দীর্ঘদিন একথা গোপন রাখলেও এবার তা প্রকাশ করলেন এরল মাস্ক। এ খবরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে।

ইনসাইডারের খবরে জানানো হয়েছে, এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের ‘গোপন’ সন্তানের কথা ফাঁস করেছেন এরোল মাস্ক। তিনি জানান, তার সৎ মেয়ে জানা বেজুইদেনহাউয়ের বয়স ৩৫ বছর। তার সঙ্গে সম্পর্কের কারণেই ওই পুত্রসন্তানের জন্ম হয়। এরোল মাস্ক যদিও বিষয়টিকে স্বাভাবিকই বলছেন। তার মতে, আমরা তো পৃথিবীতে এসেছি নতুন করে উৎপাদনের জন্যই। তিনি জানান, সন্তানের জন্মের পর সৎ মেয়ে জানার সঙ্গেই থাকতেন তিনি। এ নিয়ে ইলন মাস্কসহ মোট ৭ সন্তানের বাবা হলেন এরোল।

এরোল আরও বলেন, আমার অন্য ছেলেমেয়েরা বিষয়টি মেনে নিতে পারেনি। কারণ জানা ওদের বোন। বোনের সঙ্গে বাবার সম্পর্ক মানতে সমস্যাই হয় ওদের। তবে এরোল এসব নিয়ে চিন্তিত নন। জানার দুই সন্তানকেও বাবার আদর দিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host