বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজবাড়ীর রতন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন

রাজবাড়ীতে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভূলে রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা ডা. রতন ক্লিনিকের মালিককে মারধর করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম ফিরোজ কাজী (৪৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ফিরোজ রাজবাড়ী শহরে একটি ফলের দোকানে শ্রমিকের কাজ করতেন। নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, আমার স্বামীর গলায় কয়েকদিন ধরে ব্যাথা ছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ডা. রতন ক্লিনিকে নিয়ে আসি। সেখানে ডাক্তার দেখানো হয়। কয়েকটি পরীক্ষা দেয়। পরীক্ষা করানোর পর দুপুরে তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়। ভর্তি করার পর চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলে। ১৫ হাজার টাকার বিনিময়ে অপারেশন করার কথা ফাইনাল হয়। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে একবার বলা হয় আমার স্বামীকে ঢাকায় নিতে হবে। আমরা ভেতরে যেতে চাইলে যেতে দেওয়া হয়নি। পরে জানতে পারি আমার স্বামী মারা গেছে। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host