বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত-১৩

Reporter Name
Update : বুধবার, ১ জুন, ২০২২, ৬:১৭ অপরাহ্ন

মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, খুলনা।।খুলনা সাতক্ষীরা- মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যান গাড়ীর ত্রিমুখী সংঘর্ষে ২ জন এবং ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,ডুমুরিয়া থেকে খুলনা অভিমূখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ভ্যান এবং একটি মোটর সাইকেল ঘটনাস্হলে পৌঁছালে বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস যার নম্বর ঢাকা মেট্রো জ-১৪-০১৭১ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়ী ও মোটর সাইকেল(যার নম্বর যশোর হ-১৯-৩১৪২) এর মুখোমুখি ধাক্কা দিলে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ভ্যান যাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিন মজুর আব্দুল খালেক গাজী(৬৫) এবং এরিস্টোফার্মা ওষুধ কোম্পানী প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলা খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী আলী ওসমান(৩২) ঘটনাস্হলে নিহত হন। এছাড়া বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম(৩৫) ও তার শিশু কণ্যা মাওয়া(৪),কাওছার আলী শেখ(৫০),আব্দুল গফুর(৬৫),অশোক রঞ্জন সরদার(৫৩),লিয়াকত বিশ্বাস(৫০),আফছানা(১৮),মিজানুর রহমান(৬৫)আশরাফ আলী শেখ(৩৩),উত্তম কুমার দাস(৩০),সালাম বিশ্বাস(৫২) এবং তাসমিদ(৪৩) আহত হন।ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহত ও নিহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করে। এ প্রসঙ্গে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদ্বয়ের সুরাত হাল রিপোর্ট তৈরী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বাস ও মোটর সাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host