শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কোভিড-১৯ কারণে চীনাদের টুরিস্ট ভিসা বাতিল করল ভারত

Reporter Name
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৪:২৪ অপরাহ্ন

কোভিড-১৯ মহামারির কারণে দেশে আসা ভারতীয় শিক্ষার্থীদের চীনে ফেরার অনুমতি দিতে বেইজিংয়ের অনিচ্ছার জেরে এবার চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে নয়াদিল্লি। গ্লোবাল এয়ারলাইনস সংস্থা আইএটিএ-এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের নাগরিকদের ইস্যু করা ভারতের ট্যুরিস্ট ভিসার আর কোনো বৈধতা নেই। তবে এখনও চীনের নাগরিকদের ব্যবসা, কর্মসংস্থান, কূটনৈতিক এবং অফিশিয়াল ভিসা দিচ্ছে নয়াদিল্লি।

আইএটিএ জানায়, গত ১৯ এপ্রিল ভারত সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনের নাগরিকরা ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে পারবে না।

প্রায় দুই বছরের বেশি সময় ধরে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে পারছে না। তারা ভারতে অবস্থান করতে বাধ্য হচ্ছে। করোনার কারণে ভিসা প্রক্রিয়া বন্ধের পাশাপাশি ভারত থেকে ফ্লাইট স্থগিত রেখেছে চীন।

থাইল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার অনুমতি দিলেও নিজ দেশে আটকে পড়া ২৩ হাজার ভারতীয় ছাত্র, কয়েকশ’ ব্যবসায়ী, শ্রমিক এবং তাদের পরিবারকে চীনা শিক্ষাপ্রতিষ্ঠান ফের কাজে যোগ দেওয়ার অনুমতি দিতে দ্বৈতনীতি প্রয়োগ করছে বেইজিং।

গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফরের সময় তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। গেল ফেব্রুয়ারিতে ভারতীয় দূতাবাসকে দেশটির শিক্ষার্থীদের শিগগিরই চীনে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চীন।

ভারত গত মাসের শেষের দিকে ১৫৬টি দেশের জন্য ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে। করোনার দুই বছরেরও বেশি সময় পর গত ২৭ মার্চ থেকে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host