শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ ও সাঁতার শিখনে সচেতনতা মূলক আলোচনা সভা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ সচেতনতা ও সাঁতার শিখন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে সেফ সুইমিং একাডেমী। অনুষ্ঠানে সাঁতারের প্রয়োজনীয়তা ও সাঁতার না জানার কারণে মৃত্যুর বিষয়ে নানা আলোচনা করা হয়।
সেসময় ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম, সমাজসেবক ইসমাইল হক শান্তি জোয়ার্দ্দার, ব্যবসায়ী নিয়ামুল করিম টিপু, সেফ সুইমিং একাডেমীর পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, সহকারী পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় ওই বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আলোচনা সভায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা তৈরী, বছরের একটি দিনকে জাতীয় সাঁতার শিখন দিবস ঘোষণা করা, সাঁতার শিখনে বিদ্যালয়ের পাঠ্যসূচীতে অর্ন্তভুক্ত করাসহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host