রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮:২৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে নিজ ঘর থেকে ইয়াছিন সরকার (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন সরকার একই গ্রামের ইউনুছ সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে টাকা নেয় ইয়াছিন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে ইয়াছিনকে টাকা দেওয়া পরে সপ্তাহ খানেক হলো তার বাবা-মা ঝিনাইদহ শহরে আরেক ছেলের বাসায় বেড়াতে যান। রোববার সকালে পথচারী ও গ্রামবাসীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ইয়াছিনের বাবা ইউনুছ সরকারকে খবর দেয়। খবর পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, চন্ডিপুর গ্রামে ঘরের ভেতরে যুবকের মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host