সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৭:০১ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরাফাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে কালীগঞ্জের ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন উপজেলা বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে পেশায় বাসের হেলপার। স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাসের ড্রাইভারকে বাড়িতে পৌঁছে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলো। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host